কুতুবদিয়ায় প্রায় এক লাখ মানুষ পানি বন্দি।। হাজার হাজার মানুষ গৃহহারা এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় দূর্গত এলাকা কুতুবদিয়ায় কোন ধরনের সাহায্য পৌছায়নি।
আজ কুতুবদিয়ার ভয়ংকর করুণ রূপ দেখে
খুবই মর্মাহত হলাম । বিশেষ করে কৈয়ারবিল, কুতুবদিয়ার দুই প্রান্ত উত্তর ধূরং এবং
তাবলচরের অবস্থা খুবই শোচনীয় । বেড়িবাধের উপর ছোট ছোট চালার তৈরী বাড়িগুলো আজ বঙ্গোপসাগরের পানিতে মিশে একাকার । সূর্য ঊঠা
থেকে সারাদিন মেহনত করে আসা মানুষগুলোর রাতে একটু বিশ্রামের জায়গাটুকুও আজ বিলিন
হয়ে গেলো । এই মানুষগুলোতো বড় শোবার ঘর, খাবার ঘর, বারান্দা এত্ত কিছু চাই না । নূন্যতম একটু মাথাগুজার ঠাঁয় পেলই
যথেষ্ট । এই সব কিছুর জন্য দায়ী বড় বড় স্বার্থপর মোডলেরা । বর্তমানে বাংলাদেশে
সবচেয়ে প্রচলিত বাক্য হল "উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ ।" কৈ, আমাদের
কুতুবদিয়ার তো উন্নয়ন হওয়া দূরে থাক, মৌলিক অধিকার গুলো পূরণ হচ্ছেনা । অথচ ১,৭০,০০০ হাজার
মানুষের প্রাণের আশ্রয়টুকু নিয়ে ভাবার সময় কারো নেই, দেখারও কেঊ নেই
। আজ বঙ্কিমচন্দ্রের লেখা বিড়ালের কথাটি বলি "আমি যদি খাইতে না পারি, তবে সমাজের
উন্নতি লইয়া কি করিব ?" আগে নিরাপত্তা, টেকসই বেড়িবাধ
নির্মাণ, খাদ্য, বাসস্থানের সংকট সঠিকভাবে সমাধান করা হউক, তারপরেই বাকি
ঊন্নয়ন ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন