পোস্টগুলি

2016 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুতুবদিয়ায় যাত্রী বাহী লঞ্চ ডুবি

ছবি
আজ ভোরে চট্টগ্রাম হতে কুতুবদিয়ার উদ্দেশ্যে উত্তর ধূরুং নোরাইদ্দার কালো কোম্পানির লঞ্চটি যাত্রা করে সকাল আনুমানিক ১০ টা নাগাদ কুতুবদিয়ার " চট্টগ্রাম - কুতুবদিয়া সমুদ্র পথের " প্রথম ঘাট " আকবর বলীর ঘাটে " যাত্রা বিরতি করে । উত্তর ধূরুং এর অধিকাংশ মানুষ ও কিছু মালামাল এই ঘাটে নামিয়ে দেয় । এর পর ২য় ঘাট " ধূরুং ঘাটের " উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় লঞ্চের মাঝি যাত্রীদের বসে থাকার জন্য অনুরোধ করে । তার কথা না মেনে লঞ্চের " পর্যটকদের " কিছু যাত্রী ডানে - বামে নড়াচড়া করার ফলে হঠাৎ লঞ্চটি কাত হয়ে যায় । তখন নদীতে প্রচুর শ্রোত থাকার দরুন মালবোজায় লঞ্চটির নিয়ন্ত্রণ মাঝির হাতের বাহিরে চলে যায় । যার ফলে সকাল ১০ : ৩০ টার সময় লঞ্চটি ডুবে যায় । লঞ্চ ডুবে যাওয়ার পর সাঁতার জানা কিছু যাত্রী সাঁতার কেটে ঘাটে আসতে স্ক্ষম হন । সমুদ্রে ভাসমান যাত্রীদের স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে ঘাটে নিয়ে আসে । কুতুবদিয়ায় লঞ্চ ডুবির ঘটনার...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৎস ও সমূদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষণা- = @= উপকূলীয় অঞ্চলে টেকসই ও পরিবেশ বান্ধব বেড়িবাঁধ নিমার্ণ কৌশল উদ্ভাবন =// এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া

ছবি
উপকূলীয় প্রকৃতিকে কাজে লাগিয়ে জৈব প্রযুক্তি নির্ভর টেকসই পরিবেশ বান্ধব বাঁধ তৈরির কৌশল উদ্ভাবনের লক্ষ্যে নেদারল্যান্ড ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৎস ও সমূদ্র বিজ্ঞান ইনস্টিটিউট এর তরুণ শিক্ষক এম. শাহনেওয়াজ চৌধুরীর নেতৃত্বে একদল শিক্ষার্থী। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের জন্য বরাদ্ধ একটি এপার্টম্যান্টে অবস্থান করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। এম.শাহনেওয়াজ চৌধূরী বলেন, ইকো ইঞ্জিনিয়ানিং প্রযুক্তির মাধ্যমে সমূদ্র ভাঙন হতে উপকূল রক্ষা করা সম্ভব। এক্ষেত্রে ইকো-ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি হচ্ছে উপকূলীয় অঞ্চলের উপকারী উদ্ভিদ ( যেমন- ম্যানগ্রোভ, সল্টমার্স জাতীয় সামূদ্রিক ঘাস প্রভৃতি) এবং শামুক -জিনুকের মত নানা ধরনের প্রাণিকে কাজে লাগিয়ে প্রাকৃতিক ব্যষ্টনি তৈরা করা,যা সমূদ্র ভাঙনের জন্য দায়ী উচ্চ শক্তির ডেউকে প্রতিহত করে উপকূলকে ভাঙনের হাত থেকে রক্ষা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল মৎস্য ও সমূদ্র বিজ্ঞান ইনস্টিটিউট ২০১১ সাল থেকে কুতুবদিয়া-মহেশখালী দ্বীপে উপকূল রক্ষায় নেদারল্যান্ডসের “বিল্ডিং উথ নেচার” রিসার্চ প্রোগ্রামের আ...

CONCERT FOR CYCLONE ROANU AFFECTED PEOPLE

ছবি
এক মুঠো ভাত আর একটু মাথা গুঁজানোর সক্ষমতা আজ কুতুবদিয়ার ঘূর্ণিঝড় কবলিত মানুষের নেই।তারা আজ তীর্থেরকাক এর মতো ত্রাণ এর আশায় চেয়ে থাকে।যে মাঠি আমাদের হাটতে শিখিয়েছে সে মাঠির এখন হাহাকার অবস্থা।তাই আজ সেই মাঠির অধিকার রক্ষার্থে, অনাহারী কিছু মানুষের জন্য ত্রাণের জন্য ফান্ড কালেক্ট করছি।হয়তো এতো অল্প টাকা দিয়ে তাদের কিছুই হবে না তবে তাদের পাশে দাড়ানোর সামান্য প্রয়াস চালিয়ে যাচ্ছি আমরা আমাদের অবস্থান থেকে।। আর বলবো অধিকারের জন্য যখন একবার স্লোগান ধরেছি হাল ছাড়ব না, ততোক্ষণ বন্ধ হবে না আমাদের স্লোগান যতোক্ষন অধিকার আদায় হবে না। কুতুবদিয়ার মাঠিকে বন্যার পানিতে যেতে দিব না কখনো........

কুতুবদিয়ায় বেড়িবাঁধ সহ ছয় দফা দাবিতে ঢ়াকা বিশ্ববিদ্যালয়ের _টিএসসি রাজু ভাস্কর্যের সামনে ‪‎মানব্বন্ধনের‬ ।

ছবি

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড়ে নিহত ও আহতদের মাঝে জামায়াতের নগদ অর্থ বিতরন :

ছবি
জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে আজ ২৩ মে , সোমবার ঘূর্ণিঝড় ” রোয়ানুতে ” নিহত ও আহতদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে । এসময় উত্তর ধুরুংএ নিহত মোঃ ইকবালের স্ত্রী নার্গিস আকতার , মৃত সিফা আকতারের পিতা আব্দুল কাদের , কৈয়ারবিলে নিহত একে ফজলুল হকের স্ত্রী ছেনু আকতার , আলী আকবর ঢেইলে নিহত শফিউল আলমের স্ত্রী রাশেদা বেগমকে , নগদ ২৫ হাজার টাকা করে এবং আহতদের মাঝেও   জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয় । এ উপলক্ষে এক সভা ধুরুংবাজার জামায়াত কার্যালয়ে উপজেলা আমির মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী আবু হেনা মোস্তফা কামাল বলেন , দুর্গত মানবতার সেবায় সরকার ও দল - মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে । ক্ষুদ্র সহযোগীতা নিয়ে জামায়াতে ইসলামী আপনাদের সহযোগীতায় এগিয়ে এসেছে । আর্ত - মানবতার সেবায় জামায়াতে ইসলামী অতিতেও নিয়োজিত ছিল , আগামীতেও থাকবে । তিনি বলেন , জামায়াতে ইসলামীর উপর আজ ...