কুতুবদিয়ায় যাত্রী বাহী লঞ্চ ডুবি


আজ ভোরে চট্টগ্রাম হতে কুতুবদিয়ার উদ্দেশ্যে উত্তর ধূরুং নোরাইদ্দার কালো কোম্পানির লঞ্চটি যাত্রা করে সকাল আনুমানিক ১০ টা নাগাদ কুতুবদিয়ার " চট্টগ্রাম - কুতুবদিয়া সমুদ্র পথের " প্রথম ঘাট " আকবর বলীর ঘাটে " যাত্রা বিরতি করে উত্তর ধূরুং এর অধিকাংশ মানুষ কিছু মালামাল এই ঘাটে নামিয়ে দেয়
এর পর ২য় ঘাট "ধূরুং ঘাটের " উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় লঞ্চের মাঝি যাত্রীদের বসে থাকার জন্য অনুরোধ করে তার কথা না মেনে লঞ্চের "পর্যটকদের" কিছু যাত্রী ডানে-বামে নড়াচড়া করার ফলে হঠাৎ লঞ্চটি কাত হয়ে যায় তখন নদীতে প্রচুর শ্রোত থাকার দরুন মালবোজায় লঞ্চটির নিয়ন্ত্রণ মাঝির হাতের বাহিরে চলে যায় যার ফলে সকাল ১০:৩০ টার সময় লঞ্চটি ডুবে যায়
লঞ্চ ডুবে যাওয়ার পর সাঁতার জানা কিছু যাত্রী সাঁতার কেটে ঘাটে আসতে স্ক্ষম হন সমুদ্রে ভাসমান যাত্রীদের স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে ঘাটে নিয়ে আসে
কুতুবদিয়ায় লঞ্চ ডুবির ঘটনার খবর পেয়ে ইউএনও, ওসি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ঘটনাস্থলে হাজারো মানুষের সমাগম হয়
ডুবে যাওয়া লঞ্চটি মালিক পক্ষের কয়েকটি ফিসিং বোট দিয়ে কোষ্টগার্ডের সহায়তায় ধূরুং ঘাটে এনে রাখা হয়েছে
এখনো পর্যন্ত কোন যাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি তবে জোয়ারের পর ভাটা হলে লঞ্চের ভেতরে কোন মৃত যাত্রী আছে কি না তা জানা সম্ভব হবে উৎসুক জনতা ভাটার অপেক্ষায় ধূরুং ঘাটে অবস্থান করছে
এই লঞ্চ ডুবির ফলে ধূরুং বাজারের ব্যবসায়ীদের আনুমানিক / কোটি টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হতে পারে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঘুরে আসুন কুতুবদিয়া বাতিঘর

কুতুবদিয়া হতে পারে দেশের অন্যতম পর্যটন জোন

২২ মার্চ যেসব ইউনিয়নে ভোট==কুতুবদিয়া উপজেলা