চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৎস ও সমূদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষণা- = @= উপকূলীয় অঞ্চলে টেকসই ও পরিবেশ বান্ধব বেড়িবাঁধ নিমার্ণ কৌশল উদ্ভাবন =// এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া
উপকূলীয় প্রকৃতিকে কাজে লাগিয়ে জৈব প্রযুক্তি নির্ভর টেকসই পরিবেশ বান্ধব বাঁধ তৈরির কৌশল উদ্ভাবনের লক্ষ্যে নেদারল্যান্ড ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৎস ও সমূদ্র বিজ্ঞান ইনস্টিটিউট এর তরুণ শিক্ষক এম. শাহনেওয়াজ চৌধুরীর নেতৃত্বে একদল শিক্ষার্থী। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের জন্য বরাদ্ধ একটি এপার্টম্যান্টে অবস্থান করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। এম.শাহনেওয়াজ চৌধূরী বলেন, ইকো ইঞ্জিনিয়ানিং প্রযুক্তির মাধ্যমে সমূদ্র ভাঙন হতে উপকূল রক্ষা করা সম্ভব। এক্ষেত্রে ইকো-ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি হচ্ছে উপকূলীয় অঞ্চলের উপকারী উদ্ভিদ ( যেমন- ম্যানগ্রোভ, সল্টমার্স জাতীয় সামূদ্রিক ঘাস প্রভৃতি) এবং শামুক -জিনুকের মত নানা ধরনের প্রাণিকে কাজে লাগিয়ে প্রাকৃতিক ব্যষ্টনি তৈরা করা,যা সমূদ্র ভাঙনের জন্য দায়ী উচ্চ শক্তির ডেউকে প্রতিহত করে উপকূলকে ভাঙনের হাত থেকে রক্ষা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল মৎস্য ও সমূদ্র বিজ্ঞান ইনস্টিটিউট ২০১১ সাল থেকে কুতুবদিয়া-মহেশখালী দ্বীপে উপকূল রক্ষায় নেদারল্যান্ডসের “বিল্ডিং উথ নেচার” রিসার্চ প্রোগ্রামের আ...