বাতিঘর
লাইট হাউস বা বাতিঘরের নাম আমরা অনেকে শুনেছি, আর যারা হলিউডী মুভি দেখতে অভভস্ত তারা হয়তো দেখে থাকতে পারেন hounted lighthouse( 2003) , lighthouse(1999), বা লিওনার্দো ডি কাপ্রিও অভিনীত বিখ্যাত থ্রিলার মুভি shutter island এ। তবে মুভির নাটকীয়তা থেকে বার হয়ে সত্যিকারের একটি লাইট হাউস থেকে আজ আমরা ঘুরে আসব, সেটি হল কুতুবদিয়ার বাতিঘর। কিন্তু তার আগে চলুন একটু জেনে নেই লাইটহাউস বা বাতিঘর কি আর কুতুবদিয়ার বাতিঘরের ইতিহাস । প্রাচীনকাল থেকে চট্টগ্রাম ছিল একটি সমুদ্রবন্দর। খ্রিষ্টীয় নয় শতক থেকে আরব বণিকগন চট্টগ্রামের সঙ্গে বানিজ্যিক যোগাযোগ স্থাপন করে। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পর (চৌদ্দ শতক) থেকে চট্টগ্রাম বন্দর একটি ব্যস্ত আন্তর্জাতিক বন্দরে পরিণত হয়। সেকালে সামুদ্রিক জাহাজে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ছিল না, অভিজ্ঞ নাবিকরা প্রাচীন প্রচলিত পদ্ধতিতে সাগর-মহাসাগর পাড়ি দিতেন। ব্রিটিশ শাসনামলে বন্দরের শ্রীবৃদ্ধি ঘটলেও সমুদ্রে জাহাজ পরিচালনায় কোন সুনির্দিষ্ট নির্দেশনার ব্যবস্থা ছিল না। ১৮২২ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলভাগ বিধ্বস্ত করে দেয়। প্লাবনের ফলে চট্টগ্রা...