মাওলানা আবুল কালাম আযাদ কুতুবদিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত


কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ আবুল কালাম আযাদ। তিনি উপজেলার সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বড়ঘোপ ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার আরবী ও ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রভাষক।
১২ মে (বৃহস্পতিবার) উপজেলা সম্মেলন কক্ষে বিকাল চারটায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উদ্যাপন এর এসময় উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক বাছাই কমিটির আহবায়ক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদস্য কুতুবদিয়া কলেজের অধ্যক্ষ,বড়ঘোপ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ, উপজেলা মৎস্য অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার প্রতিদ্বন্দী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা,দক্ষতা,অভিজ্ঞতা, নৈতিকতা ও সৃজনশীলতাসহ বিভিন্ন মানদন্ডে যাছাই-বাছাইয়ের পর তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষাণা করেন।
এব্যাপারে কমিটির আহবায়ক মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী বলেন, উপজেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের স্ব-স্ব প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হওয়ার পর প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক জন শিক্ষককে উপজেলা পর্যায়ে প্রতিদ্বন্দীতা করতে হয়। বিচারকগণ বিভিন্ন ক্যাটাগরিতে বিচার বিশ্লেষণ করে সর্বোচ্চ নাম্বার পাওয়ার ভিত্তিতে মুহাম্মদ আবুল কালম আযাদকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।
আবুল কালাম আযাদ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং গ্রামের মুখলেছুর রহমান ও মরিয়ম খাতুনের প্রথম সন্তান। তিনি ১৯৯৫ সালে পঞ্চম শ্রেণিতে উপজেলা প্রথম হয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন, ১৯৯৭ সালে সাধারণে জেলা বৃত্তি, ২০০০ সালে টেকনাফ জমিরিয়া আলিম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে দাখিল ও আলিম পাশ করেন,২০০৪ সালে রঙিখালী ফাযিল মাদ্রাসা থেকে একমাত্র প্রথম শ্রেণি,২০০৬ সালে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামিলে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন এবং চট্টগ্রাম কলেজ থেকে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিনে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সমসাময়িক সময়ে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে আরবী ও ইংরেজী বিষয়ে এফএলটিসি সম্পন্ন করেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এমফিল করছেন।
উল্লেখ্য তিনি চট্টগ্রামের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চিটাগং আইডিয়্যাল স্কুল এন্ড কলেজে দীর্ঘ দু’বছর শিক্ষকতা করে ২০১০ সালের ২৫ জুলাই তিনি বড়ঘোপ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় যোগদান করেন। ২০১৪ ও ১৫ সেশনে তিনি উপজেলায় সেকায়েপভুক্ত ১৮ শিক্ষা প্রতিষ্ঠান জরিপের দায়িত্ব পালন করছেন। ১৫ মে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদালয়ের মিলনায়তনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক বাছাই অনুষ্ঠিত হবে। তিনি সকলের দোয়া প্রার্থী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঘুরে আসুন কুতুবদিয়া বাতিঘর

কুতুবদিয়া হতে পারে দেশের অন্যতম পর্যটন জোন

২২ মার্চ যেসব ইউনিয়নে ভোট==কুতুবদিয়া উপজেলা